বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় পতাকার অবমাননা করায় ইসকনের ২ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭.১২ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকার অবমাননা করায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসকনের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নগরীর মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান বাদী হয়ে বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

ইসকনের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বুধবার রাতে নগরী সদরঘাট এলাকা থেকে  রাজেশ চৌধুরী ( ১৮)  ও হৃদয় দাশ (২৫) দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামে মেট্রোপলিটন  অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে অবমাননা করার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায়  দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার  করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ অক্টোবর শুক্রবার নগরীর লালদীঘির মাঠে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ চলাকালে নিউমার্কেটের গোল চত্বরে একটি বাঁশ দিয়ে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পাতাকা লাগানো হয়। এরপর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সামালোচনা হয়।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com