মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মঠবাড়িয়ায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যার বিচার দাবী

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বাবার সামনে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার সাপলেজা বাবুরহাট সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
স্থানীয় সমাজ সেবক মোস্তফা মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. ইসমাইল হোসেন, মো. হালিম, মজনু মিয়া, আব্দুস সালাম খান, বেলায়েত হোসেন, আক্কাস আলী, তাজেনুর বেগম, নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা, মা ফিরোজা বেগম ও স্ত্রী আনিসা বেগম প্রমূখ।
বক্তারা অবিলম্বে জয়নাল হত্যার ঘটনায় এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তার ও
শাস্তির দাবি করেন।
নিহতের স্ত্রী আনিসা বেগম জানান, গত ৫ অক্টোবর সুন্দরবনের শরণখোলা কস্তুরা খালে সকালে বাবার সাথে জয়নাল মাছ ধরতে ছিল। এসময় প্রতিপক্ষ সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন ও জাহাঙ্গীর এর নেতৃত্বে ২০ জনের একটি দল ৪ টি ট্রলার যোগে এসে তাদের ট্রালার ঘেরাও করে হামলা চালায়। একপর্যায় জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয়। পরে জয়নালের বাবা সোহরাব মৃধা ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ছেলেকে আর খুঁজে পায়নি। এর একদিন পর গত ৬ অক্টোবর সন্ধ্যায় ঐ নদী থেকে নিহত জয়নালের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা বাদি হয়ে ৯ অক্টোবর বাগেরহাট জেলার শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com