শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭.২৭ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ২৫ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯ কাউখালী উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার ইমাম সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, কাউখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা ইলিয়াস খান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার একটি কমিটি গঠন করা হয়। মাওলানা মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, মাওলানা ইলিয়াস হোসেন খানকে সহ সভাপতি, মাওলানা হাফিজুর রহমানকে সহ-সভাপতি, মাওলানা আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক, মাওলানা দেলোয়ার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক ও হাফেজ মোহাম্মদ খলিলুর রহমানকে অর্থ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com