মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

না‌জিরপু‌রে সাবেক মন্ত্রী রেজাউল-তার ভাইসহ ৪০ জনের নামে মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭.২৩ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সাবেক এমপি (পিরোজপুর-১ নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও  মন্ত্রী শ.ম রেজাউল করিম সহ দুই শত আওয়ামীলীগের নেতাকর্মীর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর সহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওই মামলার উল্লেখযোগ্য অন্য আসামীরা হলেন-   নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহবায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস সহ ৪০ জনকে নামীয় এবং আরো ১৬০ জনকে অজ্ঞাত করে ২ শত জনের নামে  মামলা করা হয়েছে।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত  কর্মসূচী হিসাবে গত ২০২২ সালের ৯ আগস্ট  বিকালে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচীতে সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাংচুর ও লুটপাট সহ বোমা বিস্ফোরনের অভিযোগ করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com