মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিলেটে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫.৪১ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বদরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বদরুল ইসলাম (২৮) কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জানা গেছে, বদরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com