মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গতকাল বোমা বিস্ফোরণে একজন সেনা কর্মকর্তাসহ মিশরের দশজন সেনা সদস্য হতাহত

  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০, ১১.০০ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

মিশরের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে সাইনায়ের উত্তরাঞ্চলে বির -আল -আব্দ শহরের দক্ষিণ দিকে সামরিক বাহিনীর একটি সাঁজোয়া গাড়িতে বোমা বিস্ফোরিত হলে গতকাল একজন সেনা কর্মকর্তাসহ মিশরের দশ জন সেনা সদস্য হতাহত হয়েছে। তিনি সুনির্দিষ্ট ভাবে বলেননি যে এই হামলায় ক’জন নিহত হয়েছে আর এই হামলার দায়ও কেউ স্বীকার করেনি। কথিত ইসলামিক স্টেটের প্রতি বিশ্বস্ত জঙ্গিরা ঐ গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে তৎপর রয়েছে।

মিশর ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে চলছে । ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মোরসির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মুখে তাঁকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সাইনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে তারা শত শত পুলিশ এবং সৈন্যকে হত্যা করেছে। জঙ্গিরা দেশের অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রক ইস্টারের সময়ে কপটিক খ্রীষ্টানদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে খবর পা্ওয়ার পর গুলি বিনিময়ের সময়ে ১৪ই এপ্রিল, মিশরের একজন পুলিশ এবং সাতজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। মন্ত্রক বলছে ঐ ঘটনায় আরও তিন জন পুলিশ আহত হয়। সাইনাই উপদ্বীপ, দক্ষিণাঞ্চল এবং লিবিয়ার সঙ্গে সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে ২০১৮ সালেই মিশরের সেনাবাহিনী এবং পুলিশ জঙ্গি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com