মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুই ধর্ষণ ও ধর্ষণের চেষ্টায় মামলা 

  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭.১৫ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুই ধর্ষন ও ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।  এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে  থানা পুলিশ ধর্ষক সুমন শিকদার (২২) ও ছত্তার মিয়া (৪৫) নামের দুইজনকে আটক করেছেন।

এ ঘটনায় বরিবার রাতে থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সুমন শিকদার উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের জেষ্ঠ্য সদস্য বলে নিশ্চিত করেছেন ওই কলেজ ছাত্রদলের আহবায়ক মো. ফাইজুল ইসলাম ফয়েজ।

জানা গেছে, উপজেলার দক্ষিন চিথলিয়া গ্রামের আফতার শিকদারের ছেলে ও ছাত্রদল নেতা সুমন শিকদার (২২) গত রবিবার দুপুরে তার সহপাঠী নাজিরপুর কলেজের ¯œাতক  দ্বিতীয় বর্ষের ছাত্রী (২২) এর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে উপজেলার বাঘাজোড়ার বাড়িতে যায়। সেখানে কেউ না থাকার সূযোগে তাকে বিয়ের প্রলভোন দিয়ে জোর করে ধর্ষন করে। ওই ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ ছাড়া একই দিন উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আমতলা গ্রামের আবাসনে ছত্তার মিয়া (৪৫) কর্তৃক ৯ বছরের এক প্রতিবন্ধীকে জোর করে ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক করা হয়। অভিযুক্ত ছত্তার বাগেরহাট জেলার বউলপুর উপজেলরা মৃত ওয়াজেদ আলীর ছেলে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বলেন, পৃথক দুই ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com