মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রংধনুর রফিক ও নোমান গ্রুপের নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬.১১ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল মোহাম্মদ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক নূর-ই-আলম রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, জালিয়াতির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের ম্যানেজ করে আগের বিক্রয় কৃত জমি বন্দক রেখে ঋণ গ্রহণের। অভিযোগে বলা হয় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক বসুন্ধরা শাখা হতে ২৭০ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে। যেহেতু তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তথ্য রয়েছে বিদেশে পালিয়ে যেতে পারে। এসব দিক বিবেচনায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করে দুদক। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

এ ছাড়া নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ঢাকার একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে অনুষ্ঠান চলছে এবং সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

– চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com