মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

 রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন সাগর (২৮) ও মোঃ শামীম ফকির (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি ও ১টি রড কাটার উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টায় রূপনগর থানার রূপনগর হাউজিং জামে মসজিদের পিছনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রূপনগর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক রূপনগর থানার রূপনগর হাউজিং জামে মসজিদের পিছনে খালপাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ সাগর ও শামীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে রূপনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে রূপনগর এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে রাজধানীর রূপনগর, মিরপুর মডেল ও পল্লবী থানায় ডাকাতি, মাদক ও চুরির ৮টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত শামীম ফকিরের বিরদ্ধে রূপনগর থানায় একটি চুরির মামলা রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com