মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ২ জেলেকে কারাদণ্ড

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫.০০ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড ও একইসঙ্গে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের ভ্রাম্যমান আদালত জেলে মো. মেহেদী ও জিয়া খানকে এই দণ্ড দেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত থেকে শনিবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়।

জেলা মৎস কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট চালিয়ে মো. মেহেদী ও জিয়া খান নামে দুই জেলেকে আটক করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় ২৫ হাজার মিটার জাল, ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।  মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটক জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে এবং নৌকা ভেঙে ধ্বংস করা হয়।

ইলিশ সম্পদ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান মৎস কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com