মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে আলোচিত প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪.১০ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিং এর মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারের বিষয় জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
হত্যাকারী জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে মো: মুসা হাওলাদার (২২)। তাকে চট্টগ্রামের হালিশহরের ইপিজেড এলাকা থেকে ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়।
প্রেসব্রিফিং- এ পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত মুসা মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদি প্রবাসী মো: মিজানুর রহমানের স্ত্রী হনুফা আক্তারের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমর সম্পর্ক গড়ে তোলেন। হনুফার বড় মেয়েতার স্বামীর বাড়িতে থাকে, এক ছেলে মাদ্রাসায় বোর্ডিং-এ থেকে পড়াশুনা করে ও ছোট মেয়ে দাদীর কাছে থাকে। এ সুযোগে মুসা প্রায়ই গোপনে হনুফার বাবার বাড়িতে গিয়ে থাকত। গত ১ সেপটেম্বর হনুফাদের বাড়িতে অবস্থানকালে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হলে মুসা হনুফাকে ওই দিন রাতে গলাটিপে হত্যা করে। এর দুই  দিন পরে চট্টগ্রামে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম হনুফার বাবা উপজেলার শিংগা গ্রামনিবাসী মো: আ: জলিল ঘরামী ২ সেপটেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যা কারীকে গ্রেফতারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খাঁন (ক্রাইম এন্ড অপারেশন) ও অতিরিক্ত পুলিশসুপার (মঠবাড়িয়া সার্কেল) দায়িত্ব দিলে তাদের তদারকিতে আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। মুসাকে আদালতে সোপর্দ করলে সে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com