মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪.০৯ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ (১৪ অক্টোবর)  ফরিদপুরের সালথায় মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার  প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়।
আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে কাসেম, মিলনসহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকাবাইচ দেখতে যান।

এসময় তাদের সঙ্গে এক তরুণী ছিল। ওই তরুণীকে জয়ঝাপ এলাকার কয়েকজন যুবক বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

এর প্রতিবাদ করলে কিছু বখাটে যুবক কাশেম বেপারীর বুকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের পেছন দিকে কোপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com