মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার জব্দ

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

দুই ট্রলার থেকে প্রায় ৫০০ মণ মাছও জব্দ করা হয়।মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে আটক জেলেদের কলাপাড়া থানায় পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে বানৌজা শহীদ আখতার উদ্দিনের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মশিউর বলেন, ‘মঙ্গলবার বিকালে গভীর সমুদ্র টহলের সময় বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ বানৌজা শহীদ আখতার উদ্দিনের রাডারে বিদেশি ওই ট্রলার দুটির অবস্থান ধরা পড়ে। এসময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়।

জব্দকৃত মাছ মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলেরা থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটক জেলেদের অধিকাংশের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com