সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইইউ’র

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৯.৫৫ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার এয়ারলাইন্সসহ ইরানের বিশিষ্ট কর্মকর্তাদের এবং সাত সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। লুক্সেমবার্গ থেকে এএফপি একথা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান এয়ারসহ সাতটি সংস্থা এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ হামজেহ গালান্দারি এবং বিপ¬বী গার্ডের কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সাত ব্যক্তির উপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন বলে ইউরোপীয় জোটের পক্ষ থেকে জানানো হয়। শীর্ষস্থানীয় ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন গোটা ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স-এ পোষ্টে লিখেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের প্রতি ইরানি শাসকদের সমর্থন অগ্রহণযোগ্য এবং অবশ্যই তা বন্ধ করতে হবে।’

ইরানের সরকারী বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় দেশগুলোর এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে ইরানের এধরনের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা লাভের অবিচ্ছেদ্য অধিকারের ওপরও জোর দিয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com