শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪.১১ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার কৃতি সন্তান ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান ১৪ই অক্টোবর  লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তাকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এ কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।তিনি জাতিসংঘ মিশনে ২০১০-১১ সালে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মহামান্য রাষ্ট্রপতির উপ  সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল মো. মাইনুর রহমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরের এ মাস্টার্স ডিগ্রী লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য হিসাবে স্বীকৃতি লাভ করেন।পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) ‘হাসিনা মঞ্জিলের’ মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্কতা (ডিএসপি) মরহুম লুৎফর রহমান দম্পতির কনিষ্ঠ সন্তান মেজর জেনারেল মো. মাইনুর রহমান ব্যাক্তিগত ভাবে বিবাহিত এবং দুই সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com