শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৩ দিন ব্যাপি ইজতেমা

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫.০৮ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধি:-আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ভিত্তিক ইজতেমা। জেলা তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ১৬ মিনিটে শুরু হয় মোনাজাত। প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।

এর আগে, সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় জনসমুদ্রে। মাঠের সহ আশপাশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ আখেরি মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে ১০ হাজারও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন।

এর আগে এই ইজতেমাকে ঘিরে  পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গত ৩ অক্টোবর ইজতেমা শুরু হয়ে শনিবার শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com