বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। বরগুনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জলা প্রশাসক( সার্বিক) শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল, সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার মণ্ডল, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: মতিউর রহমান।

আলোচনা সভায় শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ৫ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন। এ শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে শিক্ষাব্যবস্থার প্রায় শতকরা ৯৭ ভাগ পরিচালিত হয় বেসরকারি খাতে। মাধ্যমিক স্তরে একজন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের বেতন স্কেল ১২ হাজার ৫০০ টাকা। এ শিক্ষকরা ৫০০ টাকা চিকিৎসা ভাতা আর ১ হাজার টাকা বাসা ভাড়া পান, যা দিয়ে বর্তমান সময়ে ব্যয় নির্বাহ একেবারেই অসম্ভব। চাকরি করতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন অনেকে। এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি ক্ষেত্রেও কোনোরকম নিরাপত্তা নেই। চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রায় তিন থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়। যার ফলশ্রুতিতে অনেক শিক্ষক-কর্মচারী অর্থাভাবে চিকিৎসা না করাতে পেরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও বিভিন্ন সময় সেই শিক্ষকরাই লাঞ্ছিত হচ্ছেন চরমভাবে।

প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম তার বক্তৃতায় বলেন, সম্মানিত শিক্ষকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। তাদের এই দাবিগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com