শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানের হাতে ইউএনও হেনস্তা!

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও আরিফুর রহমানকে হেনস্তা করেছিল বলে অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু’র বিরুদ্ধে।

আওয়ামীলীগের দু:শাসনের সময় লক্ষ্মীপুরের  মেয়র এমএ তাহেরের ছেলে একেএম সালাহ উদ্দিন টিপু তিন বারের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। তিনি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা রাজস্ব খাত থেকে নেয়া উন্নয়ন প্রকল্প, টিআর , কাবিখা, কাবিটা থেকে নেয়া প্রকল্পসহ উপজেলায় অনিয়ম লুটপাট করতেন বলে উপজেলা প্রশাসনের একাধিক সূত্র থেকে জানা গেছে। প্রকল্প বাস্তবায়ন করা ছাড়া বিল নিতেননবলে জানা যায়।
তাছাড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন দীর্ঘ সাত বছর একই উপজেলায় দায়িত্ব পালন করায় তার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর আলাদা সখ্যতা তৈরি হয়। ইউএনও আরিফুর রহমান যোগদান করার পর এসব লুটপাট বন্ধ করে দেন। টিআর, কাবিখাসহ সকল কাজ বাস্তবায়ন না করে তিনি কখনো বিল পরিশোধ করতেন না। তখন উপজেলা নির্বাচন সামনে থাকায় টিপুর লুটপাট বন্ধ করে দিলেও ইউএনওকে কিছু বলেননি। পরবর্তীতে সে চলতি বছরের ২৯ মে  তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং চলতি বছরের জুনেরর ৪ তারিখ থেকে ইউএনওর উপর চড়াও হন। তিনি ইউএনওকে বলেন-‘আমি আর আগের উপজেলা চেয়ারম্যান নেই, এতদিন নির্বাচন সামনে থাকায় আপনাকে কিছু বলিনি। এখন আমি যা বলব তাই হবে। তারপর তিনি ইউএনওকে নির্দেশ দেন প্রকল্প নিতে এবং আরও জানান প্রকল্প বাস্তবায়ন হবে না, কিন্তু বিল দিয়ে দিতে হবে।’ ইউএনও তাতে রাজি হয়নি। তিনি ইউএনওর উপর চাপ তৈরি করতে থাকেন। তখন ইউএনও তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

কোনভাবেই ইউএনওকে ভাগে  আনতে না পেরে সে তখন ষড়যন্ত্র করতে থাকে। একপর্যায়ে সে পুণরায় নির্বাচিত হওয়ার কথা বলে ইউনিয়ন চেয়ারম্যানদের একবেলা ভাত খাওয়ানোর কথা বলে টিপু তার দলীয় কর্মী দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জড়ো করান। পরবর্তীতে এ দাওয়াতকেই ভিন্ন নাম দিয়ে তিনি ইউএনও র বিরুদ্ধে নিউজ করান।

গত ৪আগস্ট সৈরাচার বিরোধী আন্দোলনে টিপুর গুলিতে চারজন ছাত্র নিহত হয়। পরে উত্তেজিত জনতা টিপুর বাড়ি পুড়িয়ে দেয়। সে এখন পলাতক রয়েছে। ইতি মধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

এবিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন-‘উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু সম্প্রতি সরকার পতনের আগে  অফিসে এসে আমাকে বিভিন্ন হুমকি দেয়। তিনি প্রকল্প দিবেন। কিন্তু কাজ কি হলো না হলো সেটা যেন আমি না দেখি। সে আরও বলেন আমি এখন আর আগের টিপু নাই। নির্বাচন করতে অনেক টাকা খরচ হয়েছে। এ টাকা তুলতে হবে। আমি এতে রাজি না হওয়ায় আমাকে নানাভাবে হেনস্থা ও মিথ্যা অভিযোগে জর্জরিত করেছিলেন চেয়ারম্যান টিপু।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com