বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক  দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়, ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয় ‘বিশ্ব শিক্ষক দিবস , ২০২৪’ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  পিরোজপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউস থেকে র‍্যালি শুরু হয়ে   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপরে দিবসটি পালন উপলক্ষে শনিবার ০৫ অক্টোবর  সকাল সাড়ে দশটায়  জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিরোজপুর  মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। আরও বক্তব্য রাখেন,   জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি,জেলা শিক্ষা অফিসার,মো: ইদ্রিস আলী আযিযী, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা  ফিরোজ রব্বানী,সিভিল সার্জনের পক্ষে ডাঃ মোঃ আরিফ হাসান সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ হাওলাদার,সরকারি মহিলা কলেজের  রসায়ন  বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম,পিরোজপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ  ইলিয়াসুর রহমান, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আরজু প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষা অফিসার, সাংবাদিক ও বিভিন্নস্তরের নেত্রীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com