মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরের নেছারাবাদে রঙ মিশিয়ে হচ্ছে লাক্সারি আইসক্রিম, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৮.৩১ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: নেছারাবাদে কারখানার ভেতরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এ অভিযোগে লাক্সারি আইসক্রিম কারখানায় জরিমানা করেছেন।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডাব্লিউ বাজারে লাক্সারি আইসক্রিমের কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ভোক্তা অধিকার আইনে (৩৭) এবং (৪২) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. হারুন-অর-রশিদ গাজী।

 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালবেলাকে বলেন, লাক্সারি আইসক্রিম কোম্পানিটি দীর্ঘদিন যাবত শিশুস্বাস্থ্যে নিষিদ্ধ রং দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল। ভোক্তা অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও জানান, এছাড়া নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন এবং কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে প্রতিষ্ঠানটি আইসক্রিম তৈরি করছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। একই সঙ্গে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম স্পটেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com