মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৩০ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় কাফরুল থানায় রুজুকৃত মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম মোস্তফা ডিএমপি নিউজকে জানান, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রাজধানীর মিরপুর-১০ শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মোঃ মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় সে এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া এগুলিতে ভিকটিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ভিকটিম মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপালে ও পরবর্তীতৈ উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলানগরের পঙ্গু হাসাপাতালে ভর্তি করেন। এঘটনায় মোবারকের মামা মোঃ রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের উপর আক্রমণের সাথে জড়িত আব্দুল জব্বারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com