মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তোফাজ্জল হত্যায় জড়িত অভিযোগে ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের সাবেক তিন নেতা আছেন। তারা হলেন- সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাবেক উপসম্পাদক জালাল আহমেদ, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সাবেক সম্পাদক আহসান উল্লাহ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগের দপ্তর সম্পাদক আল হোসেন সাজ্জাদ।

বহিষ্কৃত অন্য শিক্ষার্থীরা হলেন- মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. ফিরোজ কবির, পদার্থবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী মো. আব্দুস সামাদ ও ওয়াজিবুল আলম।

এজাহারভুক্ত আট আসামির মধ্যে জালাল মিয়া, মোহাম্মদ সুমন, আহসান উল্লাহ, মুত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলমকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টকে অপসারণ এবং এই পদ পূরণের জন্য নতুন প্রভোস্ট নিয়োগের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com