মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফেসবুকে উস্কানি: তৃতীয় দফায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকর্মীদের উস্কানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় তৃতীয় দফায় পুলিশের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন-যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কন্সটেবল শোয়াইবুর রহমান ও রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কন্সটেবল সজিব সরকার।
আজ শনিবার দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। আসামিপক্ষের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষের বিরোধিতার প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের জামিন নামঞ্জুর করে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের তিন দিনের রিমান্ড এবং গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি রুজু করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্থ এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোস্ট করছে।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com