বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জমি বিক্রি করে খরিদদারকে হয়রানি

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৮.৫১ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষীপুরের দশ বছর পূর্বে জমি বিক্রি করে খরিদ্দারকে বিভিন্ন মাধ্যমে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রায়পুর উপজেলার বামনীর সাঁইচা গ্রামের ফকির বাড়ীর হাজী মনুমিয়া গং সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান ও চররমণী মোহন মৌজায় ৪.৭৬ একর জমির মালিক থাকিয়া উত্তর হামছাদী ইউনিয়নের বকশী মিয়াজি বাড়ীর মৃত রেণু মিয়ার ছেলে শাহজাহানের নিকট সাফ কবলায় বিক্রি করেন। মনু মিয়া স্থাণীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক করে ৪একর ৭৬ শতাংশ জমি বুঝিয়ে দেয়। তখনই জমির খরিদদার শাহজাহান সবার উপস্থিতিতে লোহার নেট দিয়ে সীমানা আউলিবেড়া দেয়। জমিতে মাটি কেটে বিভিন্ন দশ পঁনেরো লাখ টাকার ফলজ বনজ গাছ রোপন করে সাজিয়ে নেয়। সরেজমিনে গিয়ে একটা গাছও পাওয়া যায়নি।

চার পাঁচ বছর পরে হঠাৎ জমি বিক্রেতা মনু মিয়া ও তার ছেলে শরীফ গং বিভিন্ন ভাবে হয়রাণীর উদ্দেশ্য জমির মাঝ বরাবর বেড়ির সাথে সংযোগ সাঁকো দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে শাহজাহান বাঁধা দিতে গেলে শরীফের ইন্ধনে মনা প্রধান ও খলিলের নেতৃত্বে বারেক সর্দারের ছেলে ফজর আলী, খলিলের ছেলে রুবেল, আল আমিন ও শাহ আলমের ছেলে রাসেল ও মনা প্রধানের ছেলে শরীফ, স্বপনসহ আরও ২০ /২৫ জনের একটি দল হামলা চালায়।

রাতের অন্ধকারে ভেকু দিয়ে পুকুরের মাঝ বরাবর বাঁধ দিয়ে জমিতে থাকা তিনটি পুকুর থেকে পঁনেরো বিশ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

আউলি বেড়া, সীমানা পিলার ও বেড়ার পিলার উগড়ে পুকুরে ফেলে দিয়ে ফলজ বনজ গাছ কেটে নেয়াসহ নানা ভাবে তসরুপ করছে মনা প্রধান ও খলিল গংরা। তারা দুর্গম চরাঞ্চলে গরু চুরি মাছ চুরিসহ নানা চুরি ডাকাতি সংঘটিত করছে বলেও স্থাণীয়রা জানিয়েছেন।

বিগত বিশ বছর ধরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হয়েও শরীফ গংদের নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন শাহজাহান। শাহজাহানকে লাগাতার হুমকিধামকি দিয়ে আসছে ও চাঁদা দাবি করছে উল্লেখিত মনা গং ও খলিল গং এর ক্যাডারবাহিনী। এ ভূমিদস্যুদের অত্যাচারে চরচরাঞ্চলের নিরীহ মানুষ অতিষ্ট।

এ নিয়ে শরীফকে একাধিকবার মোবাইলে কল করলেও ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com