সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি বাদল-সম্পাদক আপেল নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৮.৪৮ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মংগলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রুহিয়া ডাকবাংলো হলরুমে প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের জন্য সকল সদস্যগন একমত পোষন করেন। সকলের মতামতের ভিত্তিতে মো: মজহারুল ইসলাম (বাদল) কে সভাপতি, মো: আপেল মাহমুদকে সাধারণ সম্পাদক, মো: ফারুক হোসেনকে সহ সভাপতি, মো: আলমগীর হোসেনকে সহ সাধারণ সম্পাদক, মো: মোস্তাফিজুর রহমান আকাশকে কোষাধক্ষ্য, নির্বাহী সদস্য-১ মো: আমিনুল হক এবং নির্বাহী সদস্য-২ মো: কুদরত আলী তুহিন সহ ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটির মেয়াদ (২০২৩-২০২৪) শেষ হওয়ায় গত ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে এক সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র মোতাবেক আহবায়ক কমিটিকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com