মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.২৩ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ সিরাজ তালুকদার, মোঃ জাহাঙ্গীর ও শামীম হাসান।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, বাদীর ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে প্রথমে ১৬ লক্ষ পরে আরো ১০ লক্ষ টাকা নেয়। পরবর্তী সময়ে সেই টাকা চাইতে গেলে ৯২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলে।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজন বাদীর স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে যোগ করেন ওসি মোবারক হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com