মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যৌথ অভিযানে সারা দেশে ১৫৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০০ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ১৫৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাখার অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তর হতে সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি রিভলবার, পিস্তল ৪৬টি, রাইফেল ১১টি, শটগান ১৮টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১৩টি, বন্দুক ২৪টি, একে-৪৭-১ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি ও এসবিবিএল তিনটি।

উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com