মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 

  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪.২৮ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি:
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল কাবি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে টিএনডি জামে মসজিদের ছাদে আমড়া পাড়তে গিয়ে বৈদুতিক তারে  বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহত আব্দুল্লাহ আল কাবি (১৪) পিরোজপুরের দক্ষিণ শিকারপুর নিবাসী শহিদুল আলম শাহিনের পুত্র।
পরিবারের সদস্যরা জানায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে টিএনটি জামে মসজিদের ছাদে লোহার রড দিয়ে আমড়া পারতে যায় আব্দুল্লাহ। সেখানে বৈদুতিক তারের সংস্পর্শে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এরপর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক রহিতোষ জানান, শেষ বিকেলের দিকে জেলা হাসপাতালে এক কিশোরকে আনা হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com