বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় সমুদ্রে দুই ভাইয়ের সলিল সমাধি

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.২৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূ-মধ্যসাগরে নৌকা ডুবে দুই ভাই মারা গেছেন। গত ২৭ এপ্রিল তারা লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় অর্ধশত মানুষের সঙ্গে রওনা হন। ভূমধ্যসাগরে পৌঁছালে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।

ঘটনাটি এতো দিন গোপন থাকলেও বুধবার সকালে ওই নৌকায় যাত্রা করা ইসরাফিল মিয়া দুই ভাইয়ের মৃত্যুর খবরটি পরিবারে জানান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর খবরটি যাচাই করা যায়নি।

নিহত দুই ভাইয়ের নাম মিলন মুন্সী (৩৫) ও আল আমিন (৩২)। তারা মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ারী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে।

পরিবারে মা-বাবাসহ মিলনের ঘরে স্ত্রী ও তিন বছরের এক সন্তান এবং আল আমিনের ঘরে স্ত্রী ও এক বছরের এক সন্তান রয়েছে।তাদের মা মায়া বেগম জানান, ভাগ্যের চাকা ঘোরাতে সাত মাস আগে তারা অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশে রওনা দেয়।

স্বজনরা জানান, মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের ‘সহজভাবে’ ইতালি নেওয়ার প্রলোভন দেয়। তাদের ভাষ্য, ধারদেনা করে ৩০ লাখ টাকা ওই দালালের হাতে তুলে দেওয়া হয়েছে।

একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধে দুঃচিন্তায় থাকা পরিবারটি দালালের শাস্তি দাবি করেছেন। একই দাবি এলাকাবাসী। অপরদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

ডাসারের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com