বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইস্ট-ওয়েস্ট মিডিয়া প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১০.০৯ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলার ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে  পিরোজপুর পুরাতন প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও  বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, কালের কন্ঠের প্রতিনিধি শিরিনা আফরোজ, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, আমাদের সময়ের খালিদ আবু, বাংলা টিভির প্রতিনিধি ইমাম হেসেন মাসুদ, তথ্য দর্পনের নির্বাহি সম্পাদক খেলাফত হোসেন খসরু, যায়যায় দিনের প্রতিনিধি জহুরল হক টিটু, বাংলা ট্রিবিউন এর আরিফ মোস্তফা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তিব্র নিন্দা প্রকাশ করেন। বিগত সরকারের মত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কন্ঠ রোধ না করে কাজের পরিবেশ তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসঙ্গে হামলা ও ভাংচুরের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com