বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে আরো একটি মামলা শেখ হাসিনাসহ ৬২ জনের নামে

  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও শামীম ওসমানসহ ৬২ জনের নামে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে৷ এ নিয়ে নারায়ণগঞ্জে তাদের বিরুদ্ধে দু’টি মামলা হলো।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগন্জ এলাকার বাসিন্দা গনঅভ্যত্থানে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে রোববার দিবাগত রাতে সিদ্ধিরগন্জ থানায় মামলাটি দায়ের করেন।
গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যাবসায়ী মিলন মিয়া। এ সময় ১ থেকে ৩ নং আসামীর হুকুমে বাকি আসামীরা সমবেত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। ফলে মিলন মিয়া গুলিবিদ্ধ হন ও পরে হাসপাতালে মারা যান।
এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় সিদ্ধিরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com