মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক এবং বরখাস্ত মেজর জেনারেল  জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জিয়াকে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনার সরকারের সময় নানাভাবে আলোচনায় এসেছিলেন জিয়াউল আহসান। রাজনৈতিক প্রতিপক্ষদের ফোনে আড়ি পেতে কল রেকর্ড ফাঁস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা ঘটনায় বিভিন্ন সময় জিয়ার বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে।

সম্প্রতি কোটা আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থান ঠেকাতে ডিজিটাল ক্র্যাকডাউনে জিয়াউল আহসানই অন্যতম ভূমিকা পালন করেন বলেও বেরিয়ে এসেছে।

সরকার পতনের পরই গত সাত আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন জিয়া। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জিয়াকে বহনকারী ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

২০০৯ সালে মেজর থাকাকালে র‍্যাব-২-এর উপঅধিনায়ক হন জিয়াউল আহসান। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com