মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে তাহেরপুত্র টিপুসহ ৭১৮ জনকে আসামী করে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্বরত কাজে বাধাসহ হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এতে আলোচিত তাহের পুত্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ছয়শ থেকে সাতশ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট নির্বিচারে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।
ওসি আরও বলেন, দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। ওইদিন গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত হয় প্রায় শতাধিক মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com