মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লুটপাটে জড়িত থাকায় লক্ষ্মীপুরে যুবদলের ৪ নেতা বহিষ্কার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৮.০৩ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মো. হুমায়ুন, মো. কাউসার, মো. সাদ্দাম ও মো. বাশার।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা যুবদলের সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় যুবদল শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে।
এ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে বহিস্কৃত ৪ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গত, এক স্কুল শিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে বুধবার (৭ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com