মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে :ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দেশে ফিরে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা সবচেয়ে বড় শত্রু।’

এদিন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

এছাড়াও অধ্যাপক ড. আসিফ নজরুল, ছাত্র প্রতিনিধিরা এবং ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদও বিমানবন্দরে ছিলেন।

ড. ইউনূস প্যারিসে অলিম্পিকের আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েনের মধ্যে থাকা বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার পতনের পর সামরিক কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ও অন্যান্য অংশীদারদের শান্ত থাকার আহ্বান জানান ড. ইউনূস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com