মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত ও বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত

  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮.৫০ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ জামায়াত ও বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৭০০ নেতা-কর্মীকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘আদালত থেকে জামিননামা আসার পর যাচাই–বাছাই করে ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে এসেছিলেন।’

এদিকে, শুক্রবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ও নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

এছাড়া নগর ও জেলায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় মোট ৩৪টি মামলা হয়। এসব মামলায় ৩৮ হাজার ৬০০ জনকে আসামি করা হয়। এরমধ্যে গ্রেপ্তার করা হয় প্রায় ১০০০ জনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com