বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪.৩৫ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম হাসন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সেলিম জন্টু মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক হাফিজ উল্লাহ মেম্বার, সদস্য নুর নবী মুন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন সাধারণ সম্পাদক খায়রুল বাসার বিপ্লব।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু কুচক্রী মহল ক্ষমতার লোভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সপরিবারে সবাইকে নির্মমভাবে হত্যা করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের, ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com