সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.০৭ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

কোটা আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজার পরই রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশিক্ষণ টিকতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। টিয়ারগ্যাস ছুঁড়ে ও পিটুনি দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মঙ্গলবার ছয়জন নিহত হওয়ার পর বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি দেয় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল।

জোহরের নামাজের আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির শীর্ষ কয়েকজন নেতা মসজিদে প্রবেশ করেন।

জোহরর নামাজের পর মসজিদের বারান্দায় গায়েবানা জানাজা পড়া হয়। এরপর মিছিল নিয়ে বের হন তারা।

তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্নদিকে রাস্তা ও গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

পুলিশও টিয়ারগ্যাসের সেল ছুড়তে থাকে। মিছিলকারীদের লাঠিপেটা রা হয়। সাউন্ড গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায় পুলিশ। প্রায় আধাঘণ্টার পর বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্নদিকে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com