মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নিহত ছাত্রলীগ নেতা মো. সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে হামলায় নিহত ছাত্রলীগ নেতা মো. সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা অংশ নেন।

জানাজা শেষে নিহত সবুজ মিয়ার মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার  দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচী চলাকালে সন্ধ্যার দিকে সিটি কলেজের সামনে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা পাশের পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই সময় তার পরিচয় জানা যায়নি।পরে দিবাগত রাত দুইটার দিকে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সবুজের পরিচয় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com