মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফরিদপুর মেডিকেলে ফটো সাংবাদিককে আটক পরিচালককে প্রত্যহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫.০৬ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সাথে অসদাচরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা।
রবিবার বেলা সাড়ে ১১ টা সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে  এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ ও সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল,মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল, মোঃ সেলিম মোল্লা।
সাংবাদিকরা আধাঘন্টা মানববন্ধন কর্মসূচির শেষে হাসপাতালটির পরিচালক ডা. হুমায়ুন কবিরের  অপসারণের দাবিতে মুজিব সড়কে অবরোধ করে এ সময় সড়কে বসে পড়ে।
সাংবাদিকরা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
শুধু ফরিদপুর জেলা নয় বৃহত্তর  ফরিদপুর অঞ্চলের অসহায় দরিদ্র সাধারণ সেবা প্রত্যাশীরা নানান ভোগান্তির স্বীকার হচ্ছে।
এ ছাড়াও বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা এবং সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
গত শনিবার ৬ জুলাই দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের  ফটো সাংবাদিক সাপে কাটা রোগীর ছবি ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই ফটো সাংবাদিককে উদ্ধার করে।
পরে সংবাদকর্মীরা সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে জরুরী মিটিং করে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com