সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিএসসির চেয়ারম্যান প্রশ্নফাঁস নিয়ে যা বললেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

প্রশ্নফাঁস সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তারের পর মুখ খুলেছেন সংস্থাটির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি বলেছেন, প্রশ্নফাঁস হয়েছে কি হয়নি, তা বলা মুশকিল। অপরাধ প্রমাণিত হলে পিএসসির আইনে যা আছে, সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

গত ১২ বছর ধরে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। আর এ ঘটনায় জড়িত সন্দেহে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এবার মুখ খুললেন সংস্থাটির চেয়ারম্যান।

মঙ্গলবার দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে সোহরাব হোসাইন দাবি করেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম।

‘তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি।

সোহরাব বলেন, গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোও প্রমাণিত হলে, আইনজীবীদের সঙ্গে কথা সিদ্ধান্ত নেওয়া হবে।

আর দীর্ঘদিন হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি।

তবে তিনি যখন এ সংবাদ সম্মেলন করছিলেন তখনও এসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনের বিক্ষোভ করছিলেন ঐসব পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরি প্রার্থীরা।

পরীক্ষা বাতিলের দাবিতে নিজেদের অনড় অবস্থান প্রকাশ করেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com