মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যাত্রাবাড়ীতে ৭১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রোমান আহম্মেদ (হেলপার), মোঃ শাহীন আলম (ড্রাইভার) ও মোঃ মঈন উদ্দিন (হেলপার)।

রবিবার (৭ জুলাই ২০২৪) রাতে যাত্রাবাড়ী থানার নয়াপাড়া দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা মোঃ আবুল হাসান বিপিএম, পিপিএম (বার)  জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় একটি পাথর ভর্তি ট্রাকে করে বিদেশি মদ যাত্রবাড়ীতে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার নয়াপাড়া দনিয়া এলাকায় থানার একটি টিম অবস্থান গ্রহণ করে। কাঙ্ক্ষিত গাড়িটি আসলে সিগনাল দিয়ে থামায় পুলিশ। বিদেশি মদের ব্যপারে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক কোন উত্তর না দিয়ে পালানো চেষ্টা করলে পুলিশ রোমান, শাহীন ও মঈনকে গ্রেফতার করে। পরে ট্রাকটি তল্লাশি করে ড্রাইভারের পিছনের কেবিনে কাঠের সিটের নিচে বিশেষভাবে রাখা অবস্থায় ৭১ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com