মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রায় দেড় হাজার

  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৯.১৪ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে নোভেল করোনাভাইরাসের আক্রান্ত হলেন প্রায় দেড় হাজার জন। এই সময়ের মধ্যে মৃতের সংখ্যাও পার করেছে ৫০-এর ঘর। দেশ জুড়ে সামাজিক দূরত্ব বজার রাখার নির্দেশিকা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না সংক্রমিতের সংখ্যায়। শনিবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা পার করল সাড়ে ২৪ হাজারের গণ্ডি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৬ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২৯। এক দিনে মৃত্যু হয়েছে ৫৭ জন সংক্রমিতের। পাশাপাশি, গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬২ জন।করোনাভাইরাসের পরিসংখ্যানে এই বৃদ্ধির পরও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, “লকডাউনে পারস্পরিক দূরত্ব মেনে চলায় করোনার সংক্রমণ স্টেজ থ্রি বা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে যেতে পারেনি।’’কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি সত্ত্বেও মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে সংক্রমিতের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। মহারাষ্ট্রে এ দিন আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬ হাজার ৮১৭। ওই রাজ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩০১ জন কোভিড-১৯ রোগীর। মহারাষ্ট্রের মতো গুজরাতেও এই ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৫। মৃত্যু হয়েছে ১২৭ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজারের উপর। অন্য দিকে, রাজস্থানে তা ২ হাজারের উপরে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রদেশে সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ২ হাজারের কাছাকাছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com