সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বেনাপোল বন্দরে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.৪১ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

বেনাপোল বন্দরে ২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি। আমদানি হয়েছে ১৭ লাখ ২১ হাজার ৭৮০ টন পণ্য।

রাজস্ব ফাঁকিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় যশোরের বেনাপোল বন্দরে ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাস্টমস হাউস।

২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ২১ লাখ ১৪ হাজার টন। এর আগের ২০২০-২১ অর্থবছরে আমদানি করা হয়েছিল ২৬ লাখ ৪৪ হাজার টন পণ্য। ২০১৯-২১ অর্থবছরে পণ্য আমদানি করা হয়েছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য আমদানি করা হয় ২০ লাখ ১১ হাজার ৬ টন পণ্য।

বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার সাফায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, রাজস্ব আয় বাড়াতে কমিশনার আবদুল হাকিম ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেন। বিশেষ করে রাজস্ব ফাঁকিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকটের কারণ গত কয়েক বছর ধরে এলসির সংখ্যা কমিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে আমদানি কমে গিয়ে বছরের শুরুতেই রাজস্ব ঘাটতি দেখা দেয়। অর্থবছরের শেষ দিকে উচ্চ শুল্কের পণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ও বেড়ে যায়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সি. সহ-সভাপতি খাইরুজ্জামান বলেন, গত অর্থবছরে সরকারের বড়-বড় মেগা প্রকল্পের পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। ফলে বেড়ে যায় কাস্টমসের রাজস্ব আদায়।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com