মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে নেছারাবাদে এনজিও মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.১৯ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে দেনা-পাওনার চাপে বিধান চন্দ্র মিস্ত্রী (৪৫) নামে সোনালী সঞ্চয় ও ঋণদান এনজিও মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
বুধবার  বিকেলে তার বাড়ির পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া পায়। বিধান মিস্ত্রী মাদ্রা গ্রামের সতিন্দ্র মিস্ত্রীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
মাদ্রা গ্রামের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সদানন্দ মন্ডল জানান, বিধান মিস্ত্রী আরামকাঠি সঞ্চয় সমিতিতে মাঠ কর্মী হিসেবে কাজ করা অবস্থায় নিজে একটি সমিতি পরিচালনা করতেন। তাছাড়াও একাধিক সদস্যদের সাথে তার দেনা পাওনা আছে।
তিনি আরো বলেন, তার কর্মস্থলের মালিক আরামকাঠি সমিতির রহমত মিয়ার সাথে লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয় এবং বিধানকে কিছু দিন আগে আটকে রেখে অপদস্ত করায় তিনি মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
এ বিষয়ে আরামকাটি সমবায় সমিতির ম্যানেজার শাকিল আহমেদ কালবেলাকে জানান, তার সাথে পূর্বে বেশি টাকার লেনদেন থাকলেও বর্তমানে ১ লক্ষ টাকার কাছাকাছি লেনদেন আছে। অন্যান্য টাকা পাওনা থাকলে লেজার সিট দেখে বলতে হবে।
এলাকাবাসীরা জানান, বিধানের নিজের সমিতিতে সদস্যদের জমা করা সঞ্চয়ের পাওনা টাকা ফেরত দেয়ার চাপে হয়তো আত্মহত্যা করতে পারে। এছাড়াও তার কাছে সমিতির গ্রাহকরা প্রায় ৪০ লক্ষ টাকা পায় বলে জানিয়েছে স্থানীয়রা।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন বলেন, বিধানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ইউডি মামলা রেকর্ড করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com