মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯.২৩ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ
ফরিদপুরে নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২২ মে  তারিখ রাত আনুমানিক রাত তিনটা থেকে তিনটা কুড়ি মিনিট পর্যন্ত  যে কোন সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী এলাকায় বসবাসকারী মো. শাতাদাত মুন্সি (৫৭), পিতা-মৃত খবির উদ্দিন মুন্সি এর একতলা বিল্ডিং এর ভিতর অজ্ঞাত ব্যক্তিরা ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ সর্বমোট  বায়ান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম শাহাদাত মুন্সি বাদী হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেন।
যার মামলা নং-১৮, তারিখ- ২৩/০৫/২০২৪ই, ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ডাকাতির ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ ই জুন  দুপুর আনুমানিক ১:১০ মিনিটে  র‌্যাব-১০,ফরিদপুর ক্যাম্পের উক্ত অভিযানিক দল উল্লেখিত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মীর মুরাদ হোসেন, নগরকান্দা থানা, ফরিদপুরের অধিযাচন পত্রের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামি কুখ্যাত ডাকাত সর্দার মো. রবিজুল শেখ (২৬), পিতা-আব্দুর মান্নান শেখ, সাং-জয়পাশা, থানা-বোয়ালমারী জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সর্দার। সে বিগত কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com