সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ব্রিটেনের সাধারণ নির্বাচন হবে ৪ জুলাই, সুনাকের ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১.৪১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার ঘোষণা করেন যে ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। এই নির্বাচন নির্দিষ্ট করবে কারা ব্রিটেন শাসন করবে। তাঁর বিভক্ত এবং হতাশ কনজার্ভেটিভ পার্টি ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার হেরে যেতে পারে বলে মনে হচ্ছে।

সুনাকের এই ঘোষণায় অনেকেই, বিশেষত যারা ভাবছিলেন যে শরত্কালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তারা বিস্মিত হন। সুনাক তাঁর ঘোষণায় বলেন, “এখনই সেই মূহুর্ত যখন ব্রিটেন তার ভবিষ্যত্ বেছে নেবে”। তিনি অর্থনৈতিক সুসংবাদের দিনে এই কথা বললেন এবং আশা করছেন যে দোদূল্যমান ভোটদাতাদের তার ক্ষমতাসীন থাকার সময় তূলনামূলক ভাবে একটি সাফল্যের কথা তিনি স্মরণ করিয়ে দিতে পারছেন।

কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে সুনাক প্রচন্ড বৃষ্টিতে ভিজে যান এবং বিক্ষোভকারীদের আওয়াজে তিনি প্রায় হারিয়ে যান। তারা গাইছিল, “থিংস ক্যান ওনলি গেট বেটার”। টনি ব্লেয়ারের সময় থেকেই এটি লেবার পার্টির নির্বাচনী প্রচার অভিযানের একটি গান।

সুনাকের মধ্য-ডানপন্থি দলটি দেখতে পাচ্ছে যে তাদের প্রতি সমর্থন ধীরে ধীরে কমে আসছে। তারা গত দু বছরে অর্থনীতির নিম্নগতি, ন্যায় নীতি বিষয়ে দূর্নাম এবং নেতাদের বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার মতো অনেকগুলি সংকট মোকাবিলা করার চেষ্টা করেছে।

মধ্য বামপন্থি দল লেবার পার্টি সুনাকের দলকে পরাস্ত করতে পারবে বলে অনেকেই মনে করেন। লেবার নেতা কেইর স্টার্মার বলেন তাঁর দল স্থিতিশীলতা নিয়ে আসবে। স্টার্মার আরও বলেন , “একত্রে আমরা এই বিশৃঙ্খলা বন্ধ করতে পারবো, আমরা পরিবর্তন আনতে পারবো , আমরা ব্রিটেনের পুনঃনির্মাণ শুরু করতে পারবো এবং আমাদের দেশে পারিবর্তন আনবো”।

জীবন যাপনের ব্যয়ের ঊর্ধ্বগতি এবং ইউরোপ থেকে ঝুঁকিবহল ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয় প্রার্থী ও অভিবাসন প্রার্থীদের বিষয়ে গভীর বিভাজনের পাটভূমিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঘোষণাটি এমন একদিনে আসলো যখন সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে ব্রিটেনে মুদ্রাস্ফীতির কমে গিয়ে এখন দাঁড়িয়েছে ২.৩% তে।এটি গত তিন বছরে সর্বনিম্ন হার।

সমগ্র যুক্তরাজ্য জুড়ে ভোটদাতারা হাউস অফ কমন্স’এর জন্য পাঁচ বছর মেয়াদের জন্য ৬৫০ জন সদস্যকে নির্বাচিত করবেন। যে দলটি কমন্স’এ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এককভাবে কিংবা জোট গঠন করে আগামি সরকার গঠন করবে এবং তাদের নেতাই হবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com