সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৯৩ আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ বোমা আতঙ্ক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬.২২ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

বোমা আতঙ্কে কলকাতাগামী একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ভারতীয় সংস্থা ইন্ডিগোর ওই ফ্লাইটটি বৃহস্পতিবার দেশটির নাগপুর শহর থেকে কলকাতা আসছিলো। সেই সময়ই খবর পাওয়া যায় উড়োজাহাজে বোমা রয়েছে। এসময় তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে যাত্রীগামী ফ্লাইটটি অবতরণ করে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ফ্লাইটটিকে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ করানো হয়। ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ সবমিলিয়ে ১৯৩ জন আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশিও চালানো হয়।

রায়পুরের সিনিয়র পুলিশ কর্মকর্তা সন্তোষ সিং বলেন, বোমার হুমকি পাওয়ার পরে, ১৮৭ জন যাত্রী এবং ছয়জন ক্রু মেম্বার নিয়ে ইন্ডিগো ফ্লাইটটি রায়পুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় এবং বোম স্কোয়াডকে ডাকা হয়। যাত্রীদের নামানোর পর নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি চালান।

তিনি আরও বলেন, তবে তল্লাশির পর উড়োজাহাজের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি। এরপর উড়োজাহাজটিকে ১৪৩ জন যাত্রীসহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয়।

গেলো কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় উড়োজাহাজে বোমা রাখার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় ফ্লাইট তো বটেই, আন্তর্জাতিক ফ্লাইটেও একাধিকবার বোমা রাখার খবর আসে। যদিও পরে দেখা যায়, এসব ফ্লাইটে বোমা রাখার তথ্য ভুয়া ছিলো। প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।

এদিকে একের পর এক ফ্লাইটে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের অসামরিক বিমান মন্ত্রণালয়।  মন্ত্রণালয় বলছে, এই ধরনের ভুয়া হুমকি মোকাবিলায় কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে উড়োজাহাজের পাশাপাশি ট্রেনেও বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে দিন দশেক আগে। যার জেরে উত্তরপ্রদেশে থেমে যায় ক্রান্তি এক্সপ্রেস। পরে দেখা যায় সেখানেও কোনো বোমা নেই।

একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com