সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান চালিয়েছে বাংলাদেশিসহ ৮৯ জন আটক

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৭.৫৫ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসময় বাংলাদেশিসহ ৮৯ জনকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির  বিনোদন কেন্দ্রটিতে বিদেশি ওয়েট্রেসের আড়ালে অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো বলে ।

জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১০ নভেম্বর) কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অপারেশন গেগার নামে কুয়ালালামপুর স্ট্রাইক ফোর্স এর মাধ্যমে অভিযান চালানো হয়।

তিনি জানান, এই অপারেশনে গ্রাহক ও কর্মচারীসহ মোট ২১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ থেকে ৫৮ বছর বয়সী বিদেশি ও স্থানীয় মিলিয়ে মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৬১ জন থাই নারী, ১০ জন ভিয়েতনামী এবং একজন লাওতিয়ান, ৬ জন বাংলাদেশি পুরুষ, দুইজন চীনা পুরুষ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে।

ওয়ান ইউসুফ বলেন, বৈধ পারমিট না থাকা, পারমিটের অপব্যবহার, অতিবাহিত করা এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করার অপরাধের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে গ্রেফতারকৃত বিদেশিরা পর্যটক হিসেবে দেশে প্রবেশ করেছে এবং পরে এসব কাজে যোগ দিয়েছে। তিনি আরও জানান, বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা এবং অতিরিক্ত সময় থাকার কারণে গ্রেফতার বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com