সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাকিস্তানে সেনা অভিযানে আফগানিস্তানভিত্তিক প্রায় ৩০ জন ‘সন্ত্রাসী’ নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১.৩৯ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তান থেকে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং আন্তঃসীমান্ত জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অভিযানে গত মাসে প্রায় ৩০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে ‘আফগানিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে’ বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদন প্রকাশের একদিন পর এ ঘোষণা এলো।

চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, তারা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্ত প্রদেশের কিছু অংশের ওপর নজর রাখছে। এতে উল্লেখ করা হয়েছে, এক সপ্তাহ আগে একটি অভিযানে সেনাবাহিনীর একজন মেজরও নিহত হয়েছিল।

ইসলামাবাদ আফগান অংশে “কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে” কাবুলের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছে, তালিবান সরকার “তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সন্ত্রাসীদের আফগানিস্তানকে ব্যবহার করতে দেবে না বলে আশা করা হচ্ছে।”

পাকিস্তানের এই দাবির বিষয়ে আফগান কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তালিবান এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, প্রতিবেশী দেশ বা এর বাইরে কাউকে হুমকি দেয়ার জন্য তারা কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না।

পাকিস্তান বরাবরই বলে আসছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির পলাতক কমান্ডার ও যোদ্ধারা আফগানিস্তানের অভয়ারণ্য ব্যবহার করে নিরাপত্তা বাহিনীসহ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাচ্ছে।চ

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রকাশ করে বলেছে, টিটিপি এবং অন্যান্য আঞ্চলিক জঙ্গি গোষ্ঠীগুলো “সক্রিয় আছে এবং তাদের কার্যক্রমে তালিবানের কাছ থেকে কিছু বাধার মুখোমুখি হচ্ছে যাদের সাথে তাদের মূল আদর্শে মিল আছে।

আফগানিস্তানে আল-কায়েদা কর্মীদের সাথে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এতে উল্লেখ করা হয়েছে, “আল-কায়েদা নেতারা এখন তালিবানের প্রশাসনিক কাঠামোর অংশ এবং আফগানিস্তানে তাদের নিজস্ব প্রশিক্ষণ শিবির তৈরি করছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com